ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

সোমবার   ০৭ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৩ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

 তিনমাসের পেনশন ৫০ হাজার টাকা  দিয়েছেন রেড ভলান্টিয়ারদের 

প্রকাশিত: ২৭ মে ২০২১ ১৪ ০২ ১৫   আপডেট: ২৭ মে ২০২১ ১৪ ০২ ১৫

চাঁচল, ২৬ মে : দীর্ঘদিন ধরে পক্ষাঘাতে আক্রান্ত সত্তরের
 স্ত্রীর দেখাশোনার সব দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন ছিয়াত্তরের স্বামী৷ এদিকে করোনায় হাহাকার মন নাড়িয়ে দিয়েছিল বৃদ্ধের৷ এত বিপত্তিতেও তিনি আজ রেড ভলান্টিয়ারদের হাতে তুলে দিয়েছেন নিজের তিনমাসের পেনশন ৫০ হাজার টাকা৷ প্রয়োজনে আরও অর্থ দেওয়ার আশ্বাসও দিয়েছেন৷ যেন এই বয়সেও গলার শিরা ফুলিয়ে বলতে চাইছেন, ‘আমি তোমাদেরই লোক’৷
    চাঁচলের দক্ষিণ পাড়ায় থাকেন অতুল সিনহা৷ স্ত্রী মণিদীপা সিনহা৷ দু’জনেই স্থানীয় রানি দাক্ষায়ণী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতেন৷ বছর কয়েক ধরে পক্ষাঘাতে আক্রান্ত মণিদীপাদেবী৷ তাঁর যাবতীয় সেবাশুশ্রূষা করেন অতুলবাবু৷ দু’জনের পেনশনে চলে যায় তাঁদের৷ করোনার দ্বিতীয় ঢেউয়ে বেসামাল হয়ে পড়ে গোটা দেশ৷ তার প্রভাব পড়ে চাঁচলেও৷ প্রায় ঘরে ঘরে সংক্রমণ৷ চেনা-অচেনা একের পর এক মৃত্যু নাড়িয়ে দেয় অতুলবাবুকে৷ তখনই লক্ষ্য করেন, করোনা যুদ্ধে জিততে রেড ভলান্টিয়ারদের মরণপণ সংগ্রাম৷ দ্বিতীয়বার নড়ে ওঠে তাঁর মন৷ নিজে ছিলেন বামপন্থী৷ সিদ্ধান্ত নেন, ভয়াল ভাইরাসের হাত থেকে মানুষকে বাঁচাতে তিনিও এই দামালদের সঙ্গে যুদ্ধে নামবেন৷ জানেন, অশক্ত শরীরে রাস্তায় নেমে লড়াই আর সম্ভব নয়৷ তাই তিনি আজ ৫০ হাজার টাকা তুলে দিয়েছেন রেড ভলান্টিয়ারদের হাতে৷

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর